“জ্বালানি সংকটের কারণ, প্রভাব ও সমাধান নিয়ে সিআইপিজির সেমিনার অনুষ্ঠিত”
ঢাকা : দেশের চলমান জ্বালানি সংকটের কারণ, এর বহুমাত্রিক প্রভাব এবং টেকসই সমাধানের উপায় নিয়ে রাজধানীতে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “জ্বালানি সংকটের কারণ ও প্রভাব এবং সমাধান” শীর্ষক এ সেমিনারের আয়োজন করে সেন্টার ফর ইনক্লুসিভ পলিসি অ্যান্ড গভর্নেন্স (সিআইপিজি)।
আজ ৯ মে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে
সেমিনারে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আবদুল কাইয়ুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মোজাম্মেল হক।
বক্তারা বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা, আমদানিনির্ভরতা, দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি এবং নবায়নযোগ্য জ্বালানিতে পর্যাপ্ত বিনিয়োগ না থাকায় দেশে জ্বালানি সংকট আরও প্রকট আকার ধারণ করেছে। এর ফলে শিল্প উৎপাদন, কৃষি, পরিবহন ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব পড়ছে।
সেমিনারে বিশেষজ্ঞরা জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বিকল্প ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির প্রসার, দক্ষ ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি নীতিমালা প্রণয়নের মাধ্যমে সংকট মোকাবিলার আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে মোঃ মোজাম্মেল হক বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জ্বালানি খাতে কার্যকর ও বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ জরুরি। তিনি গবেষণা, নীতি সহায়তা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকল পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সেমিনারে বিভিন্ন পেশাজীবী, গবেষক, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।





























