• ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ সোমবার বিকাল ৩:০১
S M Tajul Islam এপ্রিল ১৬, ২০২৬

ফেরি থেকে নদীতে পড়ে গেল প্রাইভেটকার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ফেরি থেকে একটি প্রাইভেটকার পানিতে পরে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে দ্রুত উদ্ধার তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় গাড়িচালককে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টায় বন্দর উপজেলার নবীগঞ্জ ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শীতলক্ষ্যার পূর্ব পাড়ের নবীগঞ্জ ঘাট থেকে সদর থানার হাজীগঞ্জ ঘাটের উদ্দেশ্যে একটি ফেরি যাত্রা শুরু করে। গন্তব্যের কাছাকাছি পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিতে থাকা একটি প্রাইভেটকার নদীতে পড়ে যায়।

ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় গাড়ির চালককে নিরাপদে নদী থেকে তুলে আনা হয়। এ সময় গাড়িটিতে অন্য কোনো যাত্রী ছিল না।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে ডুবে যাওয়া প্রাইভেটকারটিও উদ্ধার করে তীরে আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *