• ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ বুধবার বিকাল ৪:৪৯
S M Tajul Islam এপ্রিল ২২, ২০২৬

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল

ঢাকা: পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার একাধিক কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিআইজি মো. রেজাউল করিমকে অতিরিক্ত আইজিপি (নৌ পুলিশ) হিসেবে পদায়ন করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) করা হয়েছে।

টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট মোহাম্মদ আশফাকুল আলমকে ডিআইজি হিসেবে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. মজিদ আলীকে ডিআইজি (সিআইডি) করা হয়েছে।

হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এসবি ঢাকার অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে (টিআর পদে) দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও আরও জানানো হয়, রাঙ্গামাটির পিএসটিএস বেতবুনিয়ার কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) এ এফ এম আনজুমান কালামকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এআইজি মাহফুজা আক্তারকে (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) পুলিশ টেলিকম ইউনিট, রাজারবাগে পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ টেলিকম ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *