• ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ শনিবার সন্ধ্যা ৬:১৭
S M Tajul Islam মে ১৬, ২০২৬

“ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলমের দায়িত্ব পালন করবেন দিদারুল আলম”

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সাধারণ সম্পাদক খুরশীদ আলম আসন্ন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আগামী ১৯ মে ২০২৬ সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

এ উপলক্ষে তিনি ডিইউজে’র যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদারকে সংগঠনের সভাপতির সঙ্গে সমন্বয় করে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানিয়েছেন।
এক বার্তায় খুরশীদ আলম বলেন, আল্লাহর ইচ্ছায় পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে না আসা পর্যন্ত দিদারুল আলম দিদার ডিইউজে’র সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবেন।

তিনি সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকদের কাছে দোয়া কামনা করেন, যেন তিনি সুস্থভাবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *