• ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ সোমবার বিকাল ৫:২৫
S M Tajul Islam মে ১১, ২০২৬

চার সাংবাদিককে ৭২ ঘন্টার মধ্যে পুনর্বহাল না করলে শনিবার থেকে এখন টিভি অবরোধ: ডিইউজে সভাপতি

ঢাকা : বাধ্যতামূলক ছুটিতে পাঠানো এখন টিভির ০৪ সাংবাদিক মাহমুদ রাকিব, মুজাহিদ শুভ, বেলায়েত হোসেন ও আজহার লিমনকে ৭২ ঘন্টার মধ্যে স্বপদে বহাল না করা হলে এখন টিভি কার্যালয়ে তালা লাগানোর আলটিমেটাম দিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম। দুপুরে এখন টিভির সামনে ০৪ সাংবাদিককে প্রায় ৩ মাস ধরে বাধ্যতামূলক ছুটিতে রাখার প্রতিবাদে সংগঠনটি আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন ডিইউজে সভাপতি। এই অনুষ্ঠানে বিএফইউজে, ডিআরইউ, জুলাই রেভ্যুলেশনারী অ্যালায়েন্স, মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি, ঢাকা কলেজ সাংবাদিক সমিতিসহ, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন অংশ নেয়। ডিইউজে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন নির্যাতনের শিকার ০৪ সাংবাদিকের সহকর্মীসহ মাঠের সংবাদকর্মীরা। একাত্নতা জানিয়ে ডিইউজের এ কর্মসূচিতে হাজির হন মানবাধিকার কর্মী, রাজনীতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এখানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, নির্যাতনের শিকার ০৪ সাংবাদিককে এখন টিভি ফিরিয়ে না নিলে লাগাতার কর্মসূচি চলবে।

এখন টিভির সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহর সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের আমলে এই সম্পাদক যেভাবে নীতি বহির্ভূত দলীয় ভূমিকা নিয়েছেন ঠিকই একইভাবে বিএনপির আমলেও সেভাবে তোষামোদি করছেন।

এই কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন আমার বাংলাদেশ-এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। তিনি বলেন, স্বাধীন সাংবাদিকতার জন্য স্বাধীন প্রেস কাউন্সিল গঠন করার নানা সংস্কারের প্রতিশ্রুতি থাকলেও সরকার তা বাস্তবায়ন করে নি। বলেন, আগের আমলের মতই ফ্যাসিবাদের ভূত মিডিয়াগুলোর ঘাড়ে চেপে বসছে।

একাত্নতা জানান মানবাধিকারকর্মী নূর খান লিটন। তিনি বলেন, আজকে মিডিয়া একটা ব্যবসায়ী সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে যেখানে আদর্শের বালাই নেই। স্বাধীনভাবে কাজ করার বদলে এসব মিডিয়া দালাল তৈরির কারখানায় রূপ নিয়েছে।

যোগ করেন, যারা মানুষের জন্য সত্যটি বলেন তাদের জন্যই আজ আমাদের রাস্তায় দাড়াতে হচ্ছে। তারা নির্যাতিতি হচ্ছেন।

এখানে সংহতি জানাতে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের এজিএস মাসুদ রানা।

তিনি বলেন, ০৫ আগস্টেই পরবর্তী সময়েও পেশাদার সাংবাদিকদের এভাবে চাকরিচ্যুত করার ঘটনা এটাই প্রমাণ করে ফ্যাসিবাদের দোসরা নিউজরুমে এখনও বিদ্যমান। তথ্যমন্ত্রীকে দ্রুততম সময়ের মধ্যে এসব সাংবাদিককে ফিরিয়ে নেবার জন্য পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

এখানে সংবাদকর্মীরা নির্যাতিত সাংবাদিকদের পক্ষে নানা ধরনের প্লাকার্ড প্রদর্শন করেন। একজনের হাতে দেখা যায় তথ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা, তথ্যমন্ত্রী দুই পক্ষের আলোচনার আপডেট কী?

উল্লেখ্য বিএনপি সরকার গঠনের দিনে গণভোটে পক্ষে ফেইসবুক স্টাটাস দেয়ার কারণে এসব সাংবাদিককে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং ০৭ দিন কর্মস্থলে প্রবেশের নিষেধাজ্ঞা দেয়া কয়। এরপর ভুক্তভোগী সাংবাদিকরা এসবের ব্যাখ্যা প্রদান করলেও গেল প্রায় ০৩ মাস ধরে এসব সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে রাখা হয়েছে। এর মধ্যে ডিইউজে ডিআরইউ সহ বিভিন্ন পক্ষ এখন টিভির মালিক সম্পাদকের সঙ্গে বৈঠক করে বিষয়টি সুরাহা করার অনুরোধ করলেও কর্তৃপক্ষ তাতে সাড়া দেয় নি। এবং তথ্যমন্ত্রীকে এসব সাংবাদিকদের ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছিলেন, দু পক্ষের সঙ্গে তিনি আলোচনা করছেন। সমাধান করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *