• ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ শনিবার রাত ৮:১০
S M Tajul Islam এপ্রিল ১৮, ২০২৬

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, চলবে ৫ সপ্তাহ

ঢাকা : আগামী ২ জুলাই থেকে ২০২৬ সালের এইচএসসি (উচ্চ মাধ্যমিক) ও সমমানের পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পাঁচ সপ্তাহ ধরে চলবে এই পরীক্ষা।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে শনিবার (১৮ এপ্রিল) সচিবালয়ে আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে এক সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় এইচএসসি পরীক্ষা পেছানো ও পরীক্ষার রুটিন কেমন হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

শিক্ষার্থীদের মতামত ও সুবিধাকে অগ্রাধিকার দিয়ে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সভায় জানানো হয়, সাত বছর পরে এবার পূর্ণ সিলেবাসে পরীক্ষা হচ্ছে।

আবার এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে ২০২৪ সালের সেপ্টেম্বরে। সে হিসেবে দুই বছর পূর্ণ হতে সেপ্টেম্বর পর্যন্ত সময় চান শিক্ষার্থীরা।

বিস্তারিত আলোচনা করে ২ জুলাই পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। এর আগে বোর্ডগুলো চলতি বছরের ৭ জুন থেকে পরীক্ষা শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *