• ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ মঙ্গলবার রাত ৯:৫৩
S M Tajul Islam মার্চ ১৭, ২০২৬

বাগদাদে মার্কিন বাহিনীর বিমান হামলায় ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর হামলায় ৪ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরের দিকে এই হামলা ঘটেছে বলে জানিয়েছেন ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শী এবং নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বাগদাদের জাদিরিয়া এলাকার একটি ভবনে বোমা ফেলেছে মার্কিন বাহিনী। ভবনটিতে একটি ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা থাকতেন। যে চারজন নিহত হয়েছেন, তারা সেই ভবনটির বাসিন্দা এবং ওই গোষ্ঠীটির সদস্য।

গতকাল সোমবার রাতে বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে বিস্ফোরকবাহী ড্রোন ছোড়ে ইরানপন্থি সেই সশস্ত্র গোষ্ঠী। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে দূতাবাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়া বিভিন্ন ছবি ও ভিডিওচিত্রে দেখা গেছে, ড্রোন হামলার পর কালো ধোঁয়ার কুন্ডলি উঠছে দূতাবাস থেকে।

তাদের রকেট ছোড়ার কয়েক ঘণ্টা পর জাদিরিয়ায় বিমান অভিযান পরিচালনা করে মার্কিন বাহিনী।

এদিকে সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, সোমবারের ড্রোন হামলায় বাগদাদের মার্কিন দূতাবাসের সি-আরএএম এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *