• ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রবিবার রাত ১০:০৯
S M Tajul Islam মার্চ ১৫, ২০২৬

জানাই ঈদের স্বাগতম –সৈয়দা রাশিদা বারী

ঢাকা : ঈদ এসেছে ঈদের খুশি নিয়ে
রমজানেরই শেষে একটি বছর পরে।
মা করছেন রান্না তাই
হরেক রকম।
মাসহ সবাইরে জানাই ঈদের স্বাগতম।
নতুন দিনের নতুন কাজের শুভেচ্ছার স্বাগতম।
মায়ের রান্নার আইটেম অঢেল! ডালের হারুয়া, চাল কুমড়ার মোরব্বা, কোপ্তা কাবাব মোরগ পোলাও, আরো কত কি !
ভাবি ব্যস্ত ঘর গোছানোই মেতে।
শিলা ব্যস্ত বন্ধুর বাড়ি যেতে।
আপুমনি অকারনে করছে ছোটাছুটি।
ফুল দিয়ে সাজিয়ে মাথার ঝুঁটি।
ভাইয়া পড়ছে পাজামা পাঞ্জাবি।
দুলাভাইয়ের নাইতো ঘুম পটটা বাজীর হাকে।
হাঁসগুলোও পুকুর ঘাটে প্যাক প্যাক ডাকে।
চাচ্চু গেছেন নদীর ঘাটে গোসলে,
কচকো সাবান শ্যাম্পু নিয়ে।
কাকির হাতে নতুন শাড়ি সোনার বাউটি!
মামার হাতে সুরমা আতর
আমিই কেবল লিখছি বসে কবিতা।
এবার জাতীয় সংসদ নির্বাচনের ফলে, অসময়ে চললো বই মেলা!
আমার বৈরী হাওয়াই প্রকাশ হয়নি বই!
কেমনে সেটা কই?
মনে সেই দুশ্চিন্তা!
গতকাল লিখেছিলাম গল্প
নায়কের নাম ছিলো স্বল্প
নায়িকার নাম অল্প।
পরশুদিন লিখেছিলাম ফিচার।
দুর্নীতির চেয়ে বিচার।
ধর্ষকের চেয়ে জন্মের ফাঁসি।
এবার তাহলে আসি।
ঈদ এসেছে হিংসা বিদ্বেষ ভুলে, প্রত্যেককে জানাতে মোবারকবাদ ঈদ মোবারক।
ছাওয়ালেরই পারদ বুকে জানাই ঈদের স্বাগতম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *