• ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার রাত ১:২৭
S M Tajul Islam মার্চ ৪, ২০২৬

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ববি হাজ্জাজ

ঢাকা : সরকারের আট জন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দায়িত্বও পুনর্বণ্টন করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

ববি হাজ্জাজ আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

দপ্তর পুনর্বণ্টনের পর তিনি এখন শুধু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *