• ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রবিবার দুপুর ১২:৩৬
S M Tajul Islam ফেব্রুয়ারি ২২, ২০২৬

একুশে’র আলোক শিখা স্বাধীনতার পথ দেখিয়েছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

লালমনিরহাট, ২১ ফেব্রুয়ারি, ২০২৬: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবীব দুলু এমপি বলেছেন, একুশ আমাদের ভাবতে শেখায়, ভালোবাসতে শেখায় ত্যাগের মহিমা শেখায়। একুশ মানে মাথা নত না করা, একুশ মানে প্রতিবাদের প্রবল উচ্চারণ, একুশ মানে অধিকার আদায়ে আপোষহীন পথচলা। একুশের প্রজ্জ্বলিত আলোক শিখা স্বাধীনতার পথ দেখিয়েছে। মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত বাংলাদেশের দ্রোহ আর দাহে শাণিত প্রজন্ম এনেছে ২৪-এর গণঅভ্যুত্থান। যার সফলতম অধ্যায় আজকের এই নির্বাচিত সরকার।

শনিবার (২১ফেব্রুয়ারি) লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন, লালমনিরহাট আয়োজিত ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, ভাষা সৈনিক আবদুল কাদের প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *