• ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ শুক্রবার রাত ১১:০৪
S M Tajul Islam ফেব্রুয়ারি ২০, ২০২৬

পল্লবীতে আমিনুল হকের পক্ষ থেকে মাসব্যাপী ইফতার বিতরণ

ঢাকা : ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পক্ষ থেকে ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর পবিত্র রমজানের দ্বিতীয় দিনে পল্লবীতে মাসব্যাপী ইফতার বিতরণ করা হয়। এদিন বিকেলে পল্লবী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি বাস্তবায়ন করেন।

এসময় স্থানীয় বিভিন্ন এলাকায় অসচ্ছল ও পথচারী রোজাদারদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

নেতাকর্মীরা জানান, আমিনুল হকের উদ্যোগে পুরো রমজান মাস ধারাবাহিকভাবে এই ইফতার বিতরণ কার্যক্রম চলবে। রমজানের তাৎপর্যকে সামনে রেখে মানবিক সহায়তা ও সহমর্মিতার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *