• ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রবিবার রাত ৩:২২
S M Tajul Islam ফেব্রুয়ারি ৬, ২০২৬

‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে রাষ্ট্র চালানোর অঙ্গীকার বিএনপির, ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি

ঢাকা : দেশের প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’, ‘ফ্যাসিস্ট আমলে’ মানবতাবিরোধী অপরাধের বিচারের আশ্বাস এবং বিগত সময়ে নিজেদের ঘোষিত ৩১ দফাকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকার একটি হোটেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বাংলাদেশে এ পর্যন্ত ১২টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তবে সব নির্বাচনে বিএনপি’র অংশগ্রহণ ছিল না।

বিএনপি’র প্রতিষ্ঠাতা, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর দলের হাল ধরেন তার স্ত্রী খালেদা জিয়া।

পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম সংসদ নির্বাচন – প্রতিটিতেই দলের নেতৃত্ব দেন খালেদা জিয়া এবং তিনিই প্রতিটি নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন।

এরপর শেখ হাসিনার অধীনে ২০১৮ সালের দশম নির্বাচন বয়কট করেছিলো বিএনপি। তাই, তখন নির্বাচনী ইশতেহারের কোনো প্রসঙ্গ ছিল না।

একাদশ নির্বাচনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নিলেও সেই সময়ে খালেদা জিয়া কারাগারে ছিলেন। তাই, ২০১৮ সালের সেই নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরপর ২০২৪ সালে শেখ হাসিনার অধীনে আয়োজিত হয় বাংলাদেশে সর্বশেষ, অর্থাৎ দ্বাদশ জাতীয় নির্বাচন। কিন্তু সেই নির্বাচনও বয়কট করেছিল বিএনপি।

সেই হিসেবে, দীর্ঘ বিরতির পর এবার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে বিএনপি এবং এটাই তারেক রহমানের প্রথম নির্বাচনি ইশতেহার ঘোষণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *