• ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ মঙ্গলবার দুপুর ১:৪৪
S M Tajul Islam ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু, পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার

ঢাকা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচিত সদস্যদ সদস্যদের শপথ পড়ানো শুরু হয়েছে। শপথ পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪২ মিনিটে তিনি শপথ পাঠ শুরু করেন।

এরই মধ্যে বিএনপি-জামায়াতসহ সব দলের নির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে এসে উপস্থিত হয়েছেন। এরমধ্যে বিএনপি জোটের ২১২ জন এবং জামায়াত ঐক্যের ৭৭ জন, স্বতন্ত্র ৭ ও ইসলামী আন্দোলনের একজন নির্বাচিত সদস্য রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *