• ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ মঙ্গলবার সন্ধ্যা ৬:০৮
S M Tajul Islam মার্চ ৩১, ২০২৬

রূপগঞ্জে—নিরীহ মানুষের জমিতে জোরপূর্বক স্থাপনা; কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার নোয়াগাঁও মৌজায় জমি দখলের অভিযোগ উঠেছে শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপ-এর চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন-এর বিরুদ্ধে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি এলাকার বেশ কিছু কৃষিজমি ও ব্যক্তিমালিকানাধীন জমি দখল করে সেখানে খাদ্য মজুদের জন্য গুদাম নির্মাণ করা হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তারা।

ভুক্তভোগীদের একজন জানান, “আমাদের জমি কোনো ধরনের লিখিত অনুমতি বা ন্যায্য মূল্য ছাড়াই দখল করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি দখল ও গুদাম নির্মাণকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *