• ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ রবিবার রাত ৪:২২
S M Tajul Islam ফেব্রুয়ারি ২৫, ২০২৬

রাজধানীতে মৃদু ভূমিকম্প অনুভূত

ঢাকা : ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১।

ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মোনিওয়া শহর থেকে প্রায় ১১০ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

এটি মাটির ১২৯ কিলোমিটার গভীরে আঘাত হানে।
ভূমিকম্পের পর ঢাকা-চট্টগ্রামসহ দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকার বাসিন্দারা কম্পন অনুভূত হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। তবে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে ৪৬২ কিলোমিটার পুবে।

মিয়ানমারে উৎপত্তি হওয়া মাঝারি মানের এ ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *