বাংলাদেশি হত্যাকাণ্ডে ইরাকি নাগরিকের যাবজ্জীবন
ঢাকা : ইরাকে বাংলাদেশি নাগরিক আজাদ আলীর হত্যাকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাগদাদের একটি আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) ইরাকের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, ইরাকের কাজিমিয়া এলাকায় বাংলাদেশি নাগরিক আজাদ আলীকে গত ১১ সেপ্টেম্বর অভিযুক্ত ইরাকি নাগরিক মুসা জাসিম কর্তৃক নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যাকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানা এবং আদালতে মামলা দায়ের ও প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
কার্থ-বাগদাদ বিজ্ঞ ফৌজদারি আদালতে গত ২৯ মার্চ অভিযুক্তের অপরাধ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।
প্রসঙ্গত, অভিযুক্তের পরিবার হতে ২৫ হাজার মার্কিন ডলার আদায় করে নিহত আজাদ আলীর পরিবারে ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে।





























