• ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সোমবার বিকাল ৪:১০
S M Tajul Islam ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ফেব্রুয়ারি মাসের ভ্যাট রিটার্ন দেওয়া যাবে ২২ তারিখ পর্যন্ত

ঢাকা : জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ সময় সরকারি ছুটি ও ১৫ ফেব্রুয়ারি এ-চালান সিস্টেমে ওটিপি সার্ভার ডাউন থাকায় চলতি মাসের অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় ২২ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।

সাধারণত প্রতি মাসের ১৬ তারিখে ভ্যাট রিটার্ন দাখিলের শেষ দিন থাকলেও বিশেষ বিবেচনায় ওই সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

সোমবার (১৬ ফেব্রুয়ারি) কাস্টমস ও মূল্য সংযোজন কর (মূসক) সংক্রান্ত মাঠ পর্যায়ের অফিসগুলোকে পাঠানো এক চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ বিষয়ে বলেন, জানুয়ারি-২০২৬ কর মেয়াদের অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা ১৬ তারিখের পরিবর্তে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *