• ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ মঙ্গলবার সন্ধ্যা ৬:০৩
S M Tajul Islam মার্চ ৩১, ২০২৬

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন পরিচালক মাহমুদুল হাসান

ঢাকা : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান।

তিনি সদ্য বিদায়ী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।

নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশনপ্রাপ্ত একজন দক্ষ কর্মকর্তা।

পেশাগত জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা অর্জন করেছেন।

শিক্ষাজীবনে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে ডিফেন্স স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি মিরপুরে অবস্থিত ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট, যা সামরিক নেতৃত্ব ও কৌশলগত প্রশিক্ষণের জন্য সুপরিচিত।

ফায়ার সার্ভিস সংশ্লিষ্টরা আশা করছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্বে অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *