• ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বুধবার রাত ১১:০২
S M Tajul Islam ফেব্রুয়ারি ২৫, ২০২৬

পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

ঢাকা : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৫৪ পয়েন্টে অবস্থান করছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১০৫ ও ২১৫১ পয়েন্টে অবস্থান করছে।

এ দিন ডিএসইতে ৫৬৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ২৫৯ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ৮২৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

বুধবার ডিএসইতে ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।

এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৪টি কোম্পানির, কমেছে ১৬৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৭২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো—সিটি ব্যাংক, ব্রাক ব্যাংক, ব্যাংক এশিয়া, রবি, প্রগতি লাইফ, ওরিয়ন ইনফিউশন, কে অ্যান্ড কিউ, ইস্টার্ন ব্যাংক, সামিট পোর্ট ও বিডিথাই ফুড।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৪৬৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৬টির, কমেছে ৮৪টি এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির কোম্পানির শেয়ার দর।

বুধবার সিএসইতে ১৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ৬ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে ১৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *