• ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল ৯:৩৬
S M Tajul Islam ফেব্রুয়ারি ৩, ২০২৬

দেশে আবারও ভূমিকম্প অনুভূত

ডেস্ক : বাংলাদেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার ভোর ৪টা ৩৬ মিনিটের দিকে ভূকম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১। এর কেন্দ্রস্থল ছিল সাতক্ষীরার কলারোয়া।

ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার ভোর ৪টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

এর আগে গত রোববার ভোরে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প হয়। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পটি ভোর ৪টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে আঘাত হানে। রিখটার স্কেলে ৩ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট শহর থেকে পূর্ব দক্ষিণ-পূর্ব দিকে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *