• ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ শনিবার রাত ১২:২৫
S M Tajul Islam ফেব্রুয়ারি ২০, ২০২৬

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রীর গাড়িচালক গ্রেপ্তার

ঢাকা : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকা থেকে দুদকের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইলিয়াস তালুকদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী রুকমিলা জামানের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে পরিচিত।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম।

তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ফকিরা মসজিদ এলাকার তালুকদার বাড়িতে অভিযান চালিয়ে ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামে বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে : অর্থমন্ত্রী খসরু
রমজানের শুরুতে চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের ‘গলাকাটা’ দাম
পুলিশ সূত্রে জানা গেছে, শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সামিউর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। তিনি দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

কয়েক মাস আগে দুদকের অভিযানে ইলিয়াসের বাড়ি থেকে ২৩ বস্তা নথিপত্র জব্দ করা হয়েছিল। ওই নথিগুলোতে সাবেক ভূমিমন্ত্রী ও তার পরিবারের বিদেশে সম্পদ অর্জন, অর্থপাচার এবং বিভিন্ন ব্যবসা-লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলে জানিয়েছিল দুদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *