জয়নুল আবেদীন ফারুক-এর সহধর্মিণীর ইন্তেকালে এনডিপির গভীর শোক
ঢাকা, ২১ ফেব্রুয়ারি ২০২৬:
নোয়াখালী-২ (সেনবাগ) আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক-এর সহধর্মিণী কিছুক্ষণ পূর্বে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুমা রাজধানীর নিকুঞ্জ-১ এর লেকড্রাইভ এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর ইন্তেকালে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে পৃথক বিবৃতি দিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)-র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,“মরহুমার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন স্নেহশীলা, ধর্মপ্রাণ ও পরোপকারী নারী। তাঁর মৃত্যু পরিবার ও স্বজনদের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
নেতৃবৃন্দ মহান আল্লাহ তাআলার দরবারে মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং বলেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করার জন্য প্রার্থনা জানান।
এনডিপি নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।





























