• ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ শনিবার রাত ১২:২৩
S M Tajul Islam ফেব্রুয়ারি ২০, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ১ ও ২ টাকায় ইফতার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলামের উদ্যোগে ১ টাকায় এবং চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে ২ টাকায় ইফতার বিতরণ কার্যক্রম চলেছে। মাসব্যাপী চলমান এই কার্যক্রমে ব্যাপক সাড়া ফেলেছে পথচারীদের মধ্যে।

জানা যায়, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম ওরফে রফিক চাইনিজের নেতৃত্বে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে ১ম রোজা থেকেই ইফতার বিতরণ কর্মসূচি চলমান আছে। তার এই উদ্যোগ রমজান মাসব্যাপী চালু থাকবে এবং ১ টাকার ইফতারে মিলবে কলা, খেজুর, বেগুনি, পেঁয়াজু, জিলাপি, শশা-গাজরসহ ১৫ ধরনের ইফতার সামগ্রী।

অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির পরিবারের উদ্যোগে ২য় রমজান থেকে বিশ্বরোড মোড়ের শাহনেয়ামুল্লাহ কলেজের সামনে ২ টাকায় ইফতার বিতরণ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য সচিব বাবর আলী রুমন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল আরেফিন সিদ্দিক বুলু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হক ও শ্রমিক নেতা কামাল হোসেনসহ প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের রিকশাচালক কাদের আলী বলেন, যাত্রী নিয়ে এ সড়ক দিয়ে মাকের্টের দিকে যাচ্ছিলাম। যাত্রা পথে দেখলাম এখানে ইফতার বিতরণ চলছে। আমাকে ইফতারের প্যাকেট দিয়েছে এবং এক টাকা নিয়েছে।

আসলাম আলী নামের এক পথচারী বলেন, যদি সমাজের বিত্তবানরা সবাই এগিয়ে আসে, তাহলে আমাদের মতো গরিবদের আর দুঃখ থাকবে না।

শ্রমিক নেতা কামাল হোসেন বলেন, আমরা অসহায় ও দুঃস্থ মানুষের পাশে নিয়মিতভাবে দাঁড়াতে চাই। মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, পুরো রমাদান মাসজুড়ে ধারাবাহিকভাবে এই ইফতার বিতরণ কার্যক্রম চলবে। রমজানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *