• ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ মঙ্গলবার বিকাল ৫:২৮
S M Tajul Islam মার্চ ১০, ২০২৬

গোবিন্দগঞ্জ দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

সুমন সরকার গোবিন্দগঞ্জ গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর গোবিন্দগঞ্জের আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়ামিন সুলতানার সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা,উপজেলা সমাজ সেবা অফিসার শফিউল আলম জুয়েল, উপজেলা প্রানী সম্পাদ কর্মকতা আব্দুস সামাদ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকতা রওশনুল কাওছার মানিক,উপজেলা নির্বাচন কর্মকতা রোকনুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং উদ্ধার কার্যক্রমের বাস্তবধর্মী প্রদর্শন করা হয়। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।
এ সময় গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী, স্বেচ্ছাসেবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে মহড়া প্রত্যক্ষ করেন।

বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। এ ধরনের মহড়া মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগের সময় দ্রুত সঠিক পদক্ষেপ নিতে সহায়তা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *